ওযু করার দোয়া
অজুর দোয়া উচ্চারণ: বিস্মিল্লাহি অর্থ: আল্লাহ্র নামে (শুরু করছি)। - (আবু দাউদ) অজুর শেষে দোয়া আল্লাহ্র রাসূল (সাঃ) বলেছেন; তোমাদের মধ্যে যে ভালভাবে ওযু করবে অতঃপর এই দেয়াটি পাঠ করবে, তার জন্য জান্নাতের আটটি দরজা খোলা থাকবে। সে যে দরজা দিয়ে চাইবে জান্নাতে প্রবেশ করতে পারবে। - (তিরমিযী) اَشْـهَـدُ اَنْ لَّآ اِلٰـهَ اِلَّا اللهُ وَحْـدَه‘ لَاشَرِيْكَ لَه‘. وَ اَشْـهَدُ اَنَّ مُحَـمَّدًا عَـبْدُه‘ وَرَسُوْلُه‘. اَلـلّٰهُمَّ اجْـعَلْـنِىْ مِنَ الـتَّـوَّابـِيْــنَ وَاجْعَـلْنِىْ مِنَ الْــمُتَــطَـهِّـرِىْنَ উচ্চারণ: আশ্হাদু আল-লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহ্দাহু লা-শারীকা লাহু, ওয়া আশ্হাদু আন্না মুহাম্মাদান আ’বদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মাজ আ’লনী মিনাত্ তাউওয়াবীনা ওয়াজ্ আ’লনী মিনাল মুতাত্বাহ্ হিরীন। অর্থ: আমি সাক্ষ্য দিচ্ছি যে, (নিশ্চয়) আল্লাহ্ ব্যতীত কোন ইলাহ নাই, তিনি এক এবং একক, তাঁর কোন শরীক নেই এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, (নিশ্চয়) মুহাম্মদ (সাঃ) আল্লাহ্র বান্দা ও রাসূল। হে আল্লাহ্, তুমি আমাকে তাওবাকারী ও পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভূক্ত ...