সালাতুদ দুহা আদায় করার নিয়ম:

 চলুন আজকে সালাতুদ দুহা আদায় করি 

এটি শ্রেষ্ঠতম নফল সালাত

চিত্র: সালাতুদ দুহা আদায় 


ফরজ-ওয়াজিব নামাজের পর যেই নফল নামাজের ব্যাপারে বহু হাদীস বর্ণিত হয়েছে তা হচ্ছে সালাতুদ দুহা। শ্রেষ্ঠতম নফল সালাত হচ্ছে তাহাজ্জুদের সালাত। শ্রেষ্ঠত্বের দিক থেকে সালাতুদ দুহার অবস্থান তাহাজ্জুদের পরপরই। নিয়মিত সম্ভব না হলে সপ্তাহে অন্তত ২-৩ দিন আমাদের উচিত এ সালাত আদায় করা। তাহলে আস্তে আস্তে এটি সারা মাসের ইবাদতে পরিনত হবে ইনশাআল্লাহ।


সালাতুদ দুহা আমাদের কাছে ইশরাক ও চাশতের নামাজ বলে পরিচিত। সূর্যোদয়ের পর থেকে দ্বিপ্রহরের নিষিদ্ধ সময়ের আগ পর্যন্ত এ সালাত পড়া যায়। এই সময়ের মধ্যে আগে বা পরে পড়লে এই সালাতকে আলেমগণ ইশরাক, চাশত নামে অভিহিত করেছেন। মুসলিমস ডে অ্যাপের হোমপেজে সালাতের নিষিদ্ধ সময়ের ডানপাশে, "নফল সালাতের ওয়াক্ত" নামের একটি বাটন আছে। সেখানে ক্লিক করলে সালাতুদ দুহা সহ অন্যান্য নফল সালাতের সময় জানা যাবে।


মধ্যাহ্ন বা দুহার সালাত সর্বনিম্ন ২ রাকাত থেকে শুরু করে ১২ রাকাত পর্যন্ত পড়ার ব্যাপারে হাদীস পাওয়া যায়। এছাড়াও হাদীসের আলোকে এর চেয়ে বেশি পড়ার ব্যাপারেও অনুমোদন রয়েছে। যে যার সাধ্য মত ২ রাকাত থেকে উপরের দিকে যত বেশি পারা যায় এ সালাত আদায় করতে পারেন।


এটি অন্যান্য যে কোনো নফল নামাজের মতই ২ রাকাত করে পড়া উত্তম। এই সালাতের জন্য কোনো নির্দিষ্ট সূরা-ক্বিরাত নাই। সূরা ফাতিহার সাথে যে কোনো সূরা দিয়েই এই নামাজ পড়া যাবে। এ সালাতের আলাদা কোনো বিশেষ নিয়ম নেই। ফজরের দুই রাকাত সুন্নত নামাজ যেভাবে আদায় করা হয়। সেভাবেই এই সালাত আদায় করতে হয়।


অন্যান্য সালাতের ন্যায় সালাতুদ দুহার ক্ষেত্রেও নিয়ত করা ফরজ। আপনি সালাতুদ দুহার জন্য জায়নামাজে দাঁড়িয়েছেন, এটা আপনার মনে থাকাই নিয়তের জন্য যথেষ্ট। সালাতুদ দুহা সহ কোনো সালাতেই মুখে উচ্চারণ করে আরবি বা বাংলায় নিয়তের কিছু বাক্য পড়া জরুরি নয়।


আল্লাহ আমাদের সকলকে নিয়মিত সালাতুদ দুহা আদায় করার তাওফিক দান করুন। আমীন।


Comments

Popular posts from this blog

খেজুর নিয়ে আল্লাহ কি বলেছেন

যাকাত প্রদানের গুরুত্ব ও হুশিয়ারি